Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

বাঙালির আড্ডা কিংবা ঘরোয়া আয়োজন—গরম ও মুচমুচে ফিশ ফ্রাই থাকলে খাবারের আনন্দ যেন আরও বেড়ে যায়। বাইরে রেস্টুরেন্টে ফিশ ফ্রাই খাওয়ার সময় মাছটি আসল ভেটকি কি না, তা নিয়ে অনেকেরই সংশয় থাকে।

তাই চাইলে ঝামেলা ছাড়াই বাড়িতে তৈরি করতে পারেন ভেটকি মাছের সুস্বাদু ফিশ ফ্রাই। চিজের পুরে তৈরি এই পদটি বিকেলের নাশতা, আড্ডা কিংবা অতিথি আপ্যায়নে হতে পারে দারুণ একটি আয়োজন। চলুন জেনে নেওয়া যাক উপকরণ ও তৈরির পদ্ধতি।

প্রয়োজনীয় উপকরণ

৫০০ গ্রাম ভেটকি মাছের ফিলে, ১টি পেঁয়াজ কুচি, ৪-৫ কোয়া রসুন, ১ ইঞ্চি আদা, ২-৩টি কাঁচা মরিচ কুচি, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, ৫০ গ্রাম গ্রেটেড চিজ, ১টি ডিম, ১ কাপ ব্রেডক্রাম্বস, ২ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ এবং ভাজার জন্য প্রয়োজনমতো তেল।

মেরিনেশন ও চিজের পুর

প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ ও ধনেপাতা কুচির সঙ্গে লবণ ও গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। এবার মাছের ফিলেতে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে তার ওপর গ্রেট করা চিজ ছড়িয়ে দিন। এরপর মাছগুলো অন্তত এক ঘণ্টা ফ্রিজে রেখে মেরিনেট করুন।

কোটিং করবেন যেভাবে

একটি পাত্রে ময়দা ও কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে রাখুন। অন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন এবং আলাদা প্লেটে ব্রেডক্রাম্বস রাখুন।

মেরিনেট করা মাছ ফ্রিজ থেকে বের করে প্রথমে ময়দা-কর্নফ্লাওয়ারের মিশ্রণে গড়িয়ে নিন। এরপর ডিমে ডুবিয়ে ভালোভাবে ব্রেডক্রাম্বসে কোট করুন। আরও বেশি মুচমুচে করতে চাইলে একইভাবে আবার ডিম ও ব্রেডক্রাম্বসের কোটিং দিতে পারেন।

ভাজা ও পরিবেশন

কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে মাছের টুকরোগুলো ছাড়ুন। মাঝারি আঁচে দুই পাশ সোনালি বাদামি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন।

ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে গরম-গরম পরিবেশন করুন। সঙ্গে রাখতে পারেন কাসুন্দি, মেয়োনিজ কিংবা পছন্দের অন্য কোনো ডিপ।

টিপস: মাছ ভাজার সময় আঁচ খুব বেশি রাখবেন না। এতে বাইরের অংশ দ্রুত পুড়ে যেতে পারে, অথচ ভেতরটা ভালোভাবে রান্না নাও হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অ'

1

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

2

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

3

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

4

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

5

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

6

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

7

ইরানের হামলার আশঙ্কা: যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বোমারু

8

পরিকল্পিত নগরায়নে দেশের প্রতিটি সিটি ও জেলায় হচ্ছে মাস্টার

9

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

10

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার

11

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

12

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

13

সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

14

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

15

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

16

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

17

রোনালদোকে ছাড়াই টানা ৩ জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

18

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

19

সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়

20