Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার ১১ জেলের অর্থদন্ড

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোষ্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০০০ টাকা করে ১১ জনের মোট ২২ ০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এক জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জাল সাজু মোল্লার মাছ ঘাটে পুড়িয়ে ফেলা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা ১১ জন হলেন- বিল্লাল মাল (৫২), মোঃ খোকন (২৮), রিদয় গাইন (৩০), আবুল কালাম (৩৯), মোঃ আলী (৪০), মোঃ রাসেল (১৮), মনির মিজি (৩৮), সবুজ হাওলাদার (৩৩), আবদুল জবৃবার, (৫০), কাদির সর্দার (৫০ ও তসলিৃ (২৮)। আটকরা উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন ও হাইমচর ইউপির চরলক্ষি ও চরভৈরবী এলাকার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন। এ সময় কোষ্টগার্ডের পেডি অফিসার কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম, সাংবাদিক, ফাঁড়ি পুলিশ, উপজেলা মৎস্য বিভাগ ও কোষ্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার আটক ১১ জেলের প্রত্যেককে ২০০০ টাকা করে ২২০০০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে। এ সময় নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকর করতে তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময় মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পাবে, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

1

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠ

2

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালা

3

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

4

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

5

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া

6

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

7

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

8

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

9

মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান রাষ্ট্র

10

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

11

ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের পুলিশ ফাঁড়িতে অভিনব জাল

12

অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি

13

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

14

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

15

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

16

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

17

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

18

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

19

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

20