Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ, তৃতীয় ভাষা হিসেবে জাপানিজ ভাষা শিক্ষা চালু

শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বহুভাষিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরামর্শের আলোকে বাংলা-ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে জাপানিজ ভাষা শিক্ষা চালুর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ১১তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। সভায় শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তোলা এবং উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রস্তাবিত কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিশেষ করে জাপানে উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সম্ভাবনাকে বিবেচনায় রেখে জাপানিজ ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিকভাবে জাপানিজ ভাষা শেখার সুযোগ পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে পরবর্তীতে অন্যান্য আন্তর্তজাতিক ভাষা শিক্ষার বিভিন্ন কোর্স চালু করা হবে।

এ ছাড়া প্রস্তাবিত আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্রের কার্যক্রম পরিচালনার জন্য একটি সংবিধি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংবিধিটি অনুমোদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে। সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে কেন্দ্রটির প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

একাডেমিক কাউন্সিলের সভায় ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রমের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগ শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণায় অংশগ্রহণ এবং দেশি-বিদেশি কর্মবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


জনসংযোগ ও প্রকাশনা দপ্তর

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

2

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন ক্রিস্টা

3

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

4

রাজনৈতিক মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো

5

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

6

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

7

বন্ধ হয়ে গেলো রায়পুরে বেঙ্গল স‍্যু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার ন

8

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিব

9

বিএসটিআই' ভ্রাম্যমাণ আদালত ‘‘রিজিক রেষ্টুরেন্ট’’ প্রতিষ্ঠানক

10

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

11

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

12

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

13

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সিগারেট কোম্পানি পরিচালনার অভ

14

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

15

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র

16

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

17

মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান রাষ্ট্র

18

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

19

সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক-পাকিস্তান

20