Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।  শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মজিবুল ইসলামের বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে বড় ভাই এর বিরোধের সূত্রপাত হয়। 



এরই জের ধরে শনিবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে ছোট ভাই রবিউল ইসলামের লাঠির আঘাতে মজিবুল ইসলাম এবং তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মজিবুল ইসলামের মৃত্যু হয়। আহত স্ত্রী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে যান। পরে তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন । শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা সম্পর্কে  বলেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিরি আরও বলেন পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যালার্ম ছাড়াই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন যে

1

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার হুমকি হুতিদের, বাড়ছে

2

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

3

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

4

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অ'

5

সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

6

বেতন ও মজুরির দাবিতে উত্তাল উত্তরা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত

7

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

8

বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

9

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

10

ভ্রু ও চোখের পাতা ঘন দেখাতে ঘরোয়া যত্ন

11

সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

12

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

13

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

14

রিয়াদের আকাশে ৩ ড্রোন ধ্বংস, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

15

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

16

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

17

ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের পুলিশ ফাঁড়িতে অভিনব জাল

18

ছুটির দিনেও দূষিত ঢাকার বাতাস, বিশ্বে পঞ্চম অবস্থানে রাজধানী

19

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

20