Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের হাজী এমরাত আলী মিয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রীয়া ওই বাড়ির মো. আবুল কাশেম ড্রাইভারের মেয়ে। সে স্থানীয় শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শুক্রবার বিকেলে প্রীয়ার মা বিলকিস আক্তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় ছমির মুন্সির হাট বাজারে যান। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে ফিরে তিনি বসতঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই দিয়ে ঘরের ভেতরে উঁকি দেন। এ সময় মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পরিবারের সঙ্গে অভিমানের জেরে প্রীয়া আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্

1

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

2

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

3

ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্

4

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

5

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদে

6

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র

7

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

8

রামগতির মেঘনায় মা ইলিশ নিধনের মহোৎসব, নেপথ্যে ছাত্রদল নেতার

9

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অ'

10

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

11

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

12

সনাতন ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে কাজ করবে বিএনপি: গয়েশ্বর চ

13

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার হুমকি হুতিদের, বাড়ছে

14

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার ১১ জেলের অর্থদন্ড

15

রিকশা ভাড়া থেকে দান-খয়রাত স্মার্টফোনেই লেনদেনের নতুন সুযোগ

16

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

17

স্ট্যান্ড নিয়ে বিরোধে চিটাগাং রোড–চাষাড়া রুটে অটো চলাচল ব্যা

18

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন ও ই

19

এত অধৈর্য হচ্ছেন কেন’ প্রসিকিউশনকে পলকের প্রশ্ন

20