Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি আরও ২১৯৩ জন

ডে-নাইট নিউজ | নিজস্ব প্রতিবেদক দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাবের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১১ দিনেই ডেঙ্গুতে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন খুলনা বিভাগের বাসিন্দা। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯২ হাজার ৮০৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৯৬ জন।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগস্টে মারা যান ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া

1

বন্ধ হয়ে গেলো রায়পুরে বেঙ্গল স‍্যু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার ন

2

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আশঙ্কা ট্রাম্পের, কমিটিকে নি

3

ভ্রু ও চোখের পাতা ঘন দেখাতে ঘরোয়া যত্ন

4

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পা

5

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

6

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মা

7

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

8

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

9

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

10

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন ক্রিস্টা

11

অসম্পূর্ণ খালেই চূড়ান্ত বিল: ৩০ লাখ টাকা ভাগবাটোয়ার অভিযোগ

12

রাজনৈতিক মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো

13

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

14

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

15

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

16

প্রতিটি ইউনিয়নে মাঠ তৈরির নির্দেশ, দুই মাসে হবে ১ হাজার খেলা

17

১ হাজার কোটি টাকার জামানতে ২২ হাজার কোটি ঋণ

18

বিএসটিআই' ভ্রাম্যমাণ আদালত ‘‘রিজিক রেষ্টুরেন্ট’’ প্রতিষ্ঠানক

19

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

20