সূর্য আহমেদ মিঠুন : স্টাফ রিপোর্টার
অদ্য বুধবার ( ৭ অক্টোবর ২০২৬ ) বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা প্রকৌঃ মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব রাশেদ আহমেদ, পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘‘রিজিক রেষ্টুরেন্ট’’ নামীয় প্রতিষ্ঠানের সুইটমিট ও ফার্মেন্টেড মিল্ক এর সিএম লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদ যাচাই করা হয়। যাচাইয়ান্তে দেখা যায় যে, প্রতিষ্ঠাটির অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদ পাওয়া যায়নি। উক্ত প্রতিষ্ঠানকে ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণ ও মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করার পরামর্শ দেয়া হয়। অন্যথায় বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।
জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।