Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

দশঘর ইউনিয়নের শাহবাজপুরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা প্রদান

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ  গ্লোবাল ডেন্টাল ট্রাস্ট ও মিশন ভিশন ট্রাস্টের ব্যবস্থাপনায় যুক্তরাজ্য প্রবাসী আনছার উদ্দিনের অর্থায়নে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এলাকার প্রায় সাতশো দরিদ্র চক্ষু ও দন্ত রোগে আক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসা পত্র ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর)  সকাল ১০ ঘটিকায় সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী আনছার উদ্দিনের বাড়িতে আনুষ্ঠানিক এই সেবার কার্যক্রম শুরু হয়ে দিনব্যাপী পরিচালিত হয়। 

এলাকার দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় অবদান রাখতে বৃটেন ও বাংলাদেশের যৌথ একটি চিকিৎসক দল, চক্ষু ও দাঁতের জটিল সম্যায় আক্রান্ত ব্যাক্তিদের চিকিৎসা পত্র, পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন। এলাকার প্রায় সাতশো দরিদ্র মানুষ এসময় চিকিৎসা গ্রহণ করেন। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যাবদি চলে এই কার্যক্রম। চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করছেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এসম লন্ডন থেকে আগত ডাক্তারদের চিকিৎসা সেবার মান, অস্থায়ী মেডিকেল ক্যাম্পের ব্যবরূত যন্ত্রপাতি, ওষুধ পত্র বিতরণ এবং আগত রোগীদের রোগের বিবরণ শুনেন এবং তাদের খোঁজ খবর নেন সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। বিশ্বনাথ উপজেলা বিএনপি, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও প্রবাস থেকে আগত অন্যান্য অতিথিবৃন্দ ও পরিদর্শনে অংশ নেন। বিপুল সংখ্যক রোগীদের সুশৃঙ্খলভাবে চিকিৎসা প্রদান ও দেশি- বিদেশি ডাক্তারদের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরা।

চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের পরিদর্শন শেষে  দশঘর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মাস্টার আব্দুর রাজ্জাকের পরিচালনায় যুক্তরাজ্য প্রবাসী, মানচেষ্টা শাহজালাল মসজিদের চেয়ারম্যান ও আয়মনা আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক আনছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহসিনা রুশদী লুনা এমপি। এসময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের চিকিৎসা সেবায় প্রবাসীদের অর্থ, শ্রম ও সময় ব্যয় করে এমন মহতি আয়োজন করার জন্য ধন্যবাদ জানান আয়োজকদের। এমন উদ্যোগ ভবিষ্যতে চলমান থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের উন্নয়নে সবসময় সকল প্রবাসীদের অংশীদার হওয়ার আহবান জানন।

সভায় আরো বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, আয়মনা আলী ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খাঁন প্রমুখ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য থেকে আগত প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরপি মিয়া, এমপি'র একান্ত সচিব মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব সহ উপজেলা, ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

চিকিৎসা পত্র, ওষুধ ও পরামর্শ সেবা পেয়ে আগত রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে এধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবী জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভশ্রীর গলায় লালচে দাগ, ‘লাভ বাইট’ ঘিরে তুমুল আলোচনা

1

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

2

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

3

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার প্রায় ১ হাজার ৮০

4

মুক্তিযোদ্ধা তালিকায় কঠোর যাচাই, বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা:

5

লেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শতে

6

লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স

7

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

8

সিদ্ধিরগঞ্জে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সজিব গ্রেফতার

9

বিশ্বনাথে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

10

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

11

নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস আন

12

জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

13

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৫ পর্যটকের

14

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন ও ই

15

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

16

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ই

17

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

18

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি আরও ২১৯৩ জন

19

পুলিশ পরিদর্শকের ওপর হামলার পর খুলনায় রাতে একা চলাচলে নিষেধা

20