Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা সমুন্নত রেখে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার। একই সঙ্গে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিরক্ষাব্যবস্থা সময়োপযোগী করা এবং সেনাবাহিনীর আধুনিকায়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের আত্মত্যাগের প্রতীক। এই পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখা প্রত্যেক সৈনিকের দায়িত্ব।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পাশাপাশি এর শক্তি, শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা এবং জনগণের আস্থা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে সাভার সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনানিবাসে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন।

পরে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেন।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ হয়ে গেলো রায়পুরে বেঙ্গল স‍্যু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার ন

1

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

2

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস ১৯৭১ সালে আজকে দিনে শহীদ হয়েছিলেন ১

3

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

4

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

5

সিলেটে হামের আক্রমনে নেই হাসপাতালগুলোতে সিট,প্রতিদিন বাড়ছে র

6

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

7

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

8

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

9

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

10

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সিগারেট কোম্পানি পরিচালনার অভ

11

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার ১১ জেলের অর্থদন্ড

12

মুক্তিযোদ্ধা তালিকায় কঠোর যাচাই, বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা:

13

চাহিদা অনুযায়ী ঘুষ নেন কর্মকর্তা না দিলে অডিট আপত্তি

14

ভ্রু ও চোখের পাতা ঘন দেখাতে ঘরোয়া যত্ন

15

রোনালদোকে ছাড়াই টানা ৩ জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

16

সিদ্ধিরগঞ্জে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সজিব গ্রেফতার

17

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদে

18

নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিল লায়

19

নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

20