Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর নির্বাচনী ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে আরব মুসলিম ভোট

ডে-নাইট নিউজ | আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন দেশটির আরব মুসলিম ভোটাররা। আসন্ন নির্বাচনে এই জনগোষ্ঠীর ভোটদানের হার ও রাজনৈতিক অবস্থান নেতানিয়াহুবিরোধী শিবিরের জন্য বড় প্রভাবক হয়ে উঠতে পারে বলে মনে করছেন আরব নেতারা।

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে বিপুলসংখ্যক আরব ভোটারকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন দেশটির আরব রাজনৈতিক নেতারা। তাদের লক্ষ্য, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে পরাজিত করে বিকল্প সরকার গঠনের পথ তৈরি করা।

ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ আরব সংখ্যালঘু। এদের বড় অংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত হলেও তারা ইসরায়েলের নাগরিক। এই ভোটারদের অংশগ্রহণ বাড়লে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জোটের নির্বাচনী হিসাব বদলে যেতে পারে।

ইউনাইটেড আরব লিস্ট পার্টির প্রধান মনসুর আব্বাস এবং জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি মনে করছেন, সরকার গঠনের সমীকরণে আরব ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

জরিপে এগিয়ে বিরোধী জোট

নির্বাচনী জরিপের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৫২টি আসন পেতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর ধর্মীয়-জাতীয়তাবাদী জোটের আসনসংখ্যা ৫০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া মনসুর আব্বাসের দল পাঁচটি এবং জয়েন্ট লিস্ট আটটি আসন পেতে পারে বলে জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও আরব দলগুলোর সঙ্গে সরাসরি সরকার গঠনে আইজেনকোটের অনীহা রয়েছে, তবু আব্বাসের ধারণা, নির্বাচনের পর রাজনৈতিক বাস্তবতা জোট গঠনের নতুন সুযোগ তৈরি করতে পারে।

বাড়তে পারে আরব ভোটারদের উপস্থিতি

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও পুলিশমন্ত্রী ইতামার বেন-গভীরের কট্টরপন্থী অবস্থানের কারণে আরব ভোটারদের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ বাড়তে পারে।

স্ট্যাট-নেট রিসার্চ ইনস্টিটিউটের পূর্বাভাস অনুযায়ী, এবারের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতির হার ৬৩ শতাংশে পৌঁছাতে পারে। ২০২২ সালের নির্বাচনে এই হার ছিল ৫৬ শতাংশ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই ইসরায়েলের প্রথম নির্বাচন। ফলে এবারের ভোটকে নেতানিয়াহুর নেতৃত্ব ও সরকারের কর্মকাণ্ডের ওপর এক ধরনের গণভোট হিসেবেও দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

2

ছুটির দিনেও দূষিত ঢাকার বাতাস, বিশ্বে পঞ্চম অবস্থানে রাজধানী

3

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

4

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

5

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

6

মাদকবিরোধী অভিযানে সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি

7

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার প্রায় ১ হাজার ৮০

8

বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

9

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২

10

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

11

বেতন ও মজুরির দাবিতে উত্তাল উত্তরা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত

12

সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

13

ড্রেনের পাশে মিলল একদিনের নবজাতক, উন্নত চিকিৎসার জন্য হাসপাত

14

ভ্রু ও চোখের পাতা ঘন দেখাতে ঘরোয়া যত্ন

15

আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে’

16

অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি

17

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-এর কাছাকাছি, ২৪ ঘণ্টায় হাসপাতালে

18

বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে দেশে ডিম উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ

19

নারায়ণগঞ্জে ৫০০ অসহায় মানুষের পাশে ‘বন্ধুত্বের বাংলাদেশ’, বি

20