Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার তত্ত্বাবধানে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে।
 রোববার (১৮ অক্টোবর) বিকেলে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা মন্ডপে সর্বসাধারণের মাঝে বিতরণের জন্য প্রায় দেড় শতাধিক বস্ত্র (শাড়ি) প্রদান করা হয়। বস্ত্রগুলো ‘উপজেলা ও পৌর শহরে’ থাকা বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে ওই বস্ত্র তুলে দেওয়া হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে’র পরিচালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সদস্য ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিশি কান্ত পাল, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডা. বিভাংশু গুন বিভু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি বিজয় দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বাপন পাল, সহ দপ্তর সম্পাদক অজিত দেব।

এসময় অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

1

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি আরও ২১৯৩ জন

2

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

3

পূজায় আসছে রোমান্টিক-কমেডি নাটক ‘কাজের মেয়ে কারিশমা’

4

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আশঙ্কা ট্রাম্পের, কমিটিকে নি

5

১ হাজার কোটি টাকার জামানতে ২২ হাজার কোটি ঋণ

6

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

7

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

8

সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

9

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

10

চাহিদা অনুযায়ী ঘুষ নেন কর্মকর্তা না দিলে অডিট আপত্তি

11

নোয়াখালীতে রুফটপ সোলার সম্প্রসারণে উদ্যোগ, গুরুত্ব পেল নেট ম

12

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার প্রায় ১ হাজার ৮০

13

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

14

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

15

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস ১৯৭১ সালে আজকে দিনে শহীদ হয়েছিলেন ১

16

গাজীপুরে চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শাহীনুর

17

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

18

সনাতন ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে কাজ করবে বিএনপি: গয়েশ্বর চ

19

সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

20