Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি আলী হোসেন ফকির ‎ ‎

সূর্য আহমেদ মিঠুন : বার্তা সম্পাদক ‎ ‎শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম । ১৯ অক্টোবর ২০২৬ ইং (সোমবার) পরিদর্শন শেষে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। ‎পূজা মণ্ডপ পরিদর্শনকালে আইজিপি মহোদয় নারায়ণগঞ্জ সদর থানাধীন শ্রী রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, "দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে । জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সুসমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে ।" ‎অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে পুলিশ প্রধান বলেন, "মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স । 



চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।" ‎এ সময় আইজিপির সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম, জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শংকর কুমার দে ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা শ্রী প্রবীর কুমার মিত্রসহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। ‎মণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস কক্ষে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিট প্রধানবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। ‎উক্ত সভায় আইজিপি বলেন, "বাংলাদেশ পুলিশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিরলস কাজ করে যাচ্ছে । সারাদেশে বিপুল সংখ্যক মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।" 



কিশোর গ্যাং দমনে নতুন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, "সম্প্রতি উপজেলা পর্যায়ে কিশোর গ্যাং দমনে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সভাপতি ও থানার অফিসার ইনচার্জদের (ওসি) সদস্য সচিব করে বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।" এছাড়া সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, অনলাইন জুয়া এবং সোশ্যাল মিডিয়ায় হয়রানি বন্ধে পুলিশের নবগঠিত সাইবার ইউনিট জোরালো ভূমিকা পালন করছে বলে তিনি জানান । ‎মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জ ডিআইজি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন । এছাড়াও সিআইডি ও নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার, ৬২ বিজিবির সিও, এনএসআই পরিচালক, সিভিল সার্জন, ডিজিএফআই-এর সহকারী পরিচালক, আনসার কমান্ড্যান্ট এবং জেলা পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ (ওসি) সভায় অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২

1

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

2

নেতানিয়াহুর নির্বাচনী ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে

3

সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়

4

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, কমেছে মজুরি বৃদ্ধির হার

5

অ্যালার্ম ছাড়াই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন যে

6

নারায়ণগঞ্জে ৫০০ অসহায় মানুষের পাশে ‘বন্ধুত্বের বাংলাদেশ’, বি

7

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

8

বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

9

মেয়র পদে লড়তে প্রস্তুত ইশরাক, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

10

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

11

সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

12

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া

13

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

14

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

15

চাহিদা অনুযায়ী ঘুষ নেন কর্মকর্তা না দিলে অডিট আপত্তি

16

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

17

আফগানিস্তানের বিপক্ষে ৩৪৬ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

18

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ

19

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

20