Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ


নিজস্ব প্রতিবেদকঃ  বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত সকল দায়িত্বশীল ও সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন "সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউ.কে'র" প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের চেয়ারম্যান এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ। 

যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশী প্রবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত "বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কে'র নির্বাচন গত ১৮ অক্টোবর সমাপ্ত হয়েছে। কমিটির নতুন নেতৃত্বে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বিতাকারী দু'টি প্যানেলের নতুন ও সাবেক নেতৃবৃন্দ। নতুন কমিটির নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

নতুন কমিটির চেয়ারম্যান গুলজার খাঁন, সাধারণ সম্পাদক মহব্বত শেখ, ট্রেজার মনির আহমদ, ভাইস চেয়ারম্যান আজম খাঁন, আখলাক হোসেন, এ্যাসিসট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম, আব্দুর রহিম রঞ্জু সহ কমিটির নির্বাচিত সকল সদস্য কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি এক বার্তায় বলেন, বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও উচ্চ শিক্ষায় অবদান রাখতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিশ্বনাথের নাগরিকরা এই সংগঠন প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে সামাজিক সেবায় নিয়োজিত রয়েছেন।  প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের মানুষের কল্যাণ ও দেশের মানুষের উন্নয়ন করার ব্রত এটি দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে। প্রবাসী এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে অত্যান্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে। দায়িত্বশীলরা ন্যায় ইনসাফের সাথে এই সংগঠন পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতিপূর্বে। বর্তমান দায়িত্বশীলগণ এই ধারাবাহিকতা বজায় রেখে ট্রাস্টের সকল ক্ষেত্রে আরো সমৃদ্ধি ঘটাবেন এই বিশ্বাস করি। যারা নির্বাচিত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সকল সদস্যের প্রতিও আমার শুভ কামনা রইল নিরন্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্যারেল প্রতি ১০১ ডলার ছাড়

1

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

2

গাজীপুরে চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শাহীনুর

3

১ হাজার কোটি টাকার জামানতে ২২ হাজার কোটি ঋণ

4

মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে নীরব থাকবে না বাংলাদেশ: শা

5

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার

6

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

7

কমলনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন হুইপ নিজান, বিতরণ করলেন অর্

8

সনাতন ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে কাজ করবে বিএনপি: গয়েশ্বর চ

9

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

10

মাদকবিরোধী অভিযানে সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি

11

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

12

রিকশা ভাড়া থেকে দান-খয়রাত স্মার্টফোনেই লেনদেনের নতুন সুযোগ

13

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

14

ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের পুলিশ ফাঁড়িতে অভিনব জাল

15

অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া, উদ্বিগ্ন সহ

16

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

17

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, সন্দেহভা

18

সাত বছরেও চালু হয়নি কালাই পৌর অডিটোরিয়াম, ক্ষোভে ফুঁসছেন স্থ

19

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

20