Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে’ ঝিনাইদহে আইনমন্ত্রী ‘


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষক প্রশিক্ষণে আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার সকালে পিটিআই প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে ভবনটির আনুষ্ঠানিক যাত্রা সূচনা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, এমপি।



চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪)-এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঝিনাইদহ কর্তৃক বাস্তবায়িত এই বহুতল ভবনটিতে আধুনিক ক্লাসরুম, কনফারেন্স রুম, ল্যাবরেটরি, লাইব্রেরি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এটি ঝিনাইদহ ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ পরিবেশকে আরও মানসম্মত করে তুলবে।প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, "বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। একটি উন্নত জাতি গঠনে যোগ্য ও দক্ষ শিক্ষকের বিকল্প নেই। এই আধুনিক সুবিধাসম্বলিত ভবনটি শিক্ষক প্রশিক্ষণের মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবেন।"পরে স্থানীয় রাজনীতি, সার বণ্টন ও সার্বিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, "বিরোধী দলের কাজই হচ্ছে সবকিছুর বিরোধিতা করা। সরকার যাই করতে যাক না কেন, বিরোধিতা করাই তাদের প্রধান কাজ।" সার বিতরণ ও ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, "সার ডিলার নিয়োগের ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তারা তাদের ন্যায্য পাওনা পাবেন। নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনি নিয়ম মেনে পরিচালিত হচ্ছে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে পুরো কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।"



স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, স্থানীয় সরকার নির্বাচনে আইনগত কোনো বাধা নেই। তিনি বলেন, "আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেই ভাবেই তারা অংশ নিতে পারবেন। সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী।" এ নিয়ে দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, "কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকে, তবে সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়।"অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ ও পরিদর্শনের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। অন্যান্যের মধ্যে ঝিনাইদহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এলজিইডির ঊর্ধ্বতন প্রকৌশলীগণ, পিটিআই-এর শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে সকালে আইনমন্ত্রী ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে ছাড়াই টানা ৩ জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

1

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

2

নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিল লায়

3

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

4

৩২১ দিনের দীর্ঘ অভিযান শেষে সান ডিয়েগোতে ফিরল মার্কিন রণতরি

5

নোয়াখালীতে রুফটপ সোলার সম্প্রসারণে উদ্যোগ, গুরুত্ব পেল নেট ম

6

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট পরিদ

7

রিকশা ভাড়া থেকে দান-খয়রাত স্মার্টফোনেই লেনদেনের নতুন সুযোগ

8

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

9

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২

10

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি আরও ২১৯৩ জন

11

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

12

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

13

প্রতিটি ইউনিয়নে মাঠ তৈরির নির্দেশ, দুই মাসে হবে ১ হাজার খেলা

14

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

15

সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

16

আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

17

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

18

রাতে ভালো ঘুমের জন্য মেনে চলুন এই ৮টি সহজ অভ্যাস

19

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

20