Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় সড়কের দুই পাশে সমবেত হাজারো মানুষের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বাংলাদেশ সবার দেশ। এ দেশকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মধ্য দিয়েই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। তাই দেশ গড়ার ক্ষেত্রেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

পথসভায় উপস্থিত মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান তিনি। এ সময় উপস্থিত জনতা হাত উঁচিয়ে তাঁর আহ্বানে সমর্থন জানান।

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা তাঁকে স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী, রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। পরে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চলছে, অভিযোগ রিজভীর

1

নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

2

মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান রাষ্ট্র

3

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

4

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, কমেছে মজুরি বৃদ্ধির হার

5

স্ট্যান্ড নিয়ে বিরোধে চিটাগাং রোড–চাষাড়া রুটে অটো চলাচল ব্যা

6

রাজনৈতিক মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো

7

রামগতির মেঘনায় মা ইলিশ নিধনের মহোৎসব, নেপথ্যে ছাত্রদল নেতার

8

নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিল লায়

9

সাত বছরেও চালু হয়নি কালাই পৌর অডিটোরিয়াম, ক্ষোভে ফুঁসছেন স্থ

10

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

11

কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

12

লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স

13

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

14

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানম

15

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

16

মুক্তিযোদ্ধা তালিকায় কঠোর যাচাই, বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা:

17

নেতানিয়াহুর নির্বাচনী ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে

18

পরিকল্পিত নগরায়নে দেশের প্রতিটি সিটি ও জেলায় হচ্ছে মাস্টার

19

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

20