Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামে এক জামাই নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সকালে উপজেলার বলিভদ্রপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে কোন্দল ও মনোমালিন্য চলে আসছিল। 



এরই জের ধরে মঙ্গলবার ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে জামাই আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেন ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। ভোররাতে বাড়ির ভেতর চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি জব্দ করা হয়েছে। ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

1

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

2

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আশঙ্কা ট্রাম্পের, কমিটিকে নি

3

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

4

পুলিশ পরিদর্শকের ওপর হামলার পর খুলনায় রাতে একা চলাচলে নিষেধা

5

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

6

ওজন কমলে শরীরের চর্বি কোথায় যায় জানুন বিজ্ঞান কী বলে

7

সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার ১১ জেলের অর্থদন্ড

9

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

10

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

11

চাহিদা অনুযায়ী ঘুষ নেন কর্মকর্তা না দিলে অডিট আপত্তি

12

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

13

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

14

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

15

মেঘনায় ইলিশ ধরা নিষেধাজ্ঞা চলছে:খাদ্য সহায়তা পাননি রায়পুরের

16

বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্যারেল প্রতি ১০১ ডলার ছাড়

17

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানম

18

বেতন ও মজুরির দাবিতে উত্তাল উত্তরা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত

19

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

20