Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার


‎জয়পুরহাট প্রতিনিধি :  জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মালিদহ গ্রামে এই ঘটনা ঘটে।
‎
‎গ্রেপ্তারকৃত মো. আজিজুল ইসলাম (৩২) একই উপজেলার মালিদহ গ্রামের মো. ছলিম উদ্দীনের ছেলে।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে মালিদহ গ্রামের বাড়ির সামনে অভিযুক্ত আজিজুলের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিল ভুক্তভোগী শিশুটি। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি নিজের মেয়েকে কৌশলে দোকানে পাঠিয়ে ওই শিশুকে নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং যৌন নিপীড়নের চেষ্টা করেন। পরে শিশুটি চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে এসে বিষয়টি তার পরিবারকে জানায়।
‎
‎এরপর শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে আজিজুল কোনো সদুত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।
‎
‎এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
‎
‎শফিউল বারী রাসেল
‎জয়পুরহাট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার হুমকি হুতিদের, বাড়ছে

1

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

2

হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

3

সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক-পাকিস্তান

4

ঢাকা-সৌদি রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি য

5

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

6

লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স

7

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

8

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন ও ই

9

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

10

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

11

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

12

আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

13

নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

14

নোয়াখালীতে রুফটপ সোলার সম্প্রসারণে উদ্যোগ, গুরুত্ব পেল নেট ম

15

আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে’

16

স্ট্যান্ড নিয়ে বিরোধে চিটাগাং রোড–চাষাড়া রুটে অটো চলাচল ব্যা

17

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

18

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

19

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

20