Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়াদের আকাশে ৩ ড্রোন ধ্বংস, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

ডে-নাইট নিউজ | আন্তর্জাতিক ডেস্ক  সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে তিনটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তবে ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, কারা এর পেছনে রয়েছে এবং সেগুলোর লক্ষ্যবস্তু কী ছিল—তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে বিস্তারিত জানায়নি জোটটি। ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে সম্পর্কেও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে নতুন করে এ ঘটনা ঘটল। বিশেষ করে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাতের আশঙ্কায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে, হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তার কারণে যুবরাজকে একাধিক সুরক্ষিত প্রাসাদে অবস্থান পরিবর্তন করতে হচ্ছে।

তবে রিয়াদে ড্রোন হামলার সর্বশেষ ঘটনা এবং যুবরাজের নিরাপত্তা নিয়ে প্রকাশিত তথ্যের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র নিশ্চিত করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডে-নাইট নিউজ
সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালা

1

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা, জানালেন জামায়াত আমি

2

সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক-পাকিস্তান

3

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

4

ওজন কমলে শরীরের চর্বি কোথায় যায় জানুন বিজ্ঞান কী বলে

5

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

6

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি আরও ২১৯৩ জন

7

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

8

রাতে ভালো ঘুমের জন্য মেনে চলুন এই ৮টি সহজ অভ্যাস

9

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

10

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার

11

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

12

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

13

বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

14

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সিগারেট কোম্পানি পরিচালনার অভ

15

পুলিশ পরিদর্শকের ওপর হামলার পর খুলনায় রাতে একা চলাচলে নিষেধা

16

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

17

সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্

18

ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের পুলিশ ফাঁড়িতে অভিনব জাল

19

আফগানিস্তানের বিপক্ষে ৩৪৬ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

20