ডে-নাইট নিউজ | ১৩ অক্টোবর ২০২৬ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। দলটির মধ্যে অনুতপ্ত হওয়ার মনোভাব নেই বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেন, বিদেশে ড. ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। এসব ঘটনায় সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রতিশোধ নেওয়া নয়, ন্যায়বিচার নিশ্চিত করতেই শেখ হাসিনাকে দেশে ফেরত চায় ঢাকা।
ডে-নাইট নিউজ
সত্য ও সুন্দরের খোঁজে
মন্তব্য করুন