Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভরিতে ৩,২৬৬ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বর্ণের নতুন দাম কত?

বাজুসের ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম হলো—

  • ২২ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ওজন ১১.৬৬৪ গ্রাম এবং ঘোষিত দামে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে বেড়েছিল স্বর্ণের দাম

এর আগে গত ৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন সিদ্ধান্তে সেই দাম থেকে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। ফলে স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতারা আগের তুলনায় কম দামে কেনার সুযোগ পাচ্ছেন।

সূত্র: কালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে নীরব থাকবে না বাংলাদেশ: শা

1

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

2

বন্ধ হয়ে গেলো রায়পুরে বেঙ্গল স‍্যু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার ন

3

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার

4

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

5

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

6

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিব

7

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

8

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন ক্রিস্টা

9

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-এর কাছাকাছি, ২৪ ঘণ্টায় হাসপাতালে

10

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

11

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অ'

12

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র

13

বিএসটিআই' ভ্রাম্যমাণ আদালত ‘‘রিজিক রেষ্টুরেন্ট’’ প্রতিষ্ঠানক

14

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

15

পরিকল্পিত নগরায়নে দেশের প্রতিটি সিটি ও জেলায় হচ্ছে মাস্টার

16

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার ১১ জেলের অর্থদন্ড

17

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

18

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

19

অসম্পূর্ণ খালেই চূড়ান্ত বিল: ৩০ লাখ টাকা ভাগবাটোয়ার অভিযোগ

20