Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া ঘটনাস্থলে যাচ্ছে আরও নয়টি ইউনিট।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট স্টেশন থেকে অগ্নিকাণ্ডের স্থানটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের অভিযান চলছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মা

1

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

2

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২

3

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

4

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

5

বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

6

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

7

সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্

8

গাজীপুরে চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শাহীনুর

9

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

10

১ হাজার কোটি টাকার জামানতে ২২ হাজার কোটি ঋণ

11

বন্ধ হয়ে গেলো রায়পুরে বেঙ্গল স‍্যু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার ন

12

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন ও ই

13

ইরানের হামলার আশঙ্কা: যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বোমারু

14

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

15

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি আরও ২১৯৩ জন

16

সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চলছে, অভিযোগ রিজভীর

17

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার ১১ জেলের অর্থদন্ড

18

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ই

19

প্রতিটি ইউনিয়নে মাঠ তৈরির নির্দেশ, দুই মাসে হবে ১ হাজার খেলা

20