Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিল লায়ন্স ক্লাব

নোয়াখালী প্রতিনিধি দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নোয়াখালীতে সেলাই মেশিন বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদী। সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সহায়তা পেয়ে তাদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের একটি হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদীর সভাপতি লায়ন্স শাহাদাত হোসেন, ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্লাবের পরিচালক আকবর হোসেন সোহাগ, পরিচালক মো. হাসান এবং অ্যাডভোকেট কাজলসহ অন্যরা।

আয়োজকরা জানান, সেলাই মেশিনের মাধ্যমে অসচ্ছল নারীরা ঘরে বসেই পোশাক তৈরি, কাপড় সেলাইসহ বিভিন্ন কাজ করে আয় করতে পারবেন। এতে তাদের নিজস্ব উপার্জনের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সংকট মোকাবিলায়ও সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

সেলাই মেশিন পাওয়া নারীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন, এ ধরনের সহযোগিতা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কাজের সুযোগ পেলে সেলাইয়ের মাধ্যমে নিয়মিত আয় করে পরিবারের ভরণপোষণে অবদান রাখা সম্ভব হবে।

লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদীর সদস্যরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করা সংগঠনটির অন্যতম লক্ষ্য। বিশেষ করে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হলে তারা অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেরাই আয় করতে পারবেন। এ লক্ষ্যকে সামনে রেখেই সেলাই মেশিন বিতরণের মতো মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ই

1

সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

2

হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

3

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অ'

4

ছুটির দিনেও দূষিত ঢাকার বাতাস, বিশ্বে পঞ্চম অবস্থানে রাজধানী

5

চাহিদা অনুযায়ী ঘুষ নেন কর্মকর্তা না দিলে অডিট আপত্তি

6

সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক-পাকিস্তান

7

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

8

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, কমেছে মজুরি বৃদ্ধির হার

9

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

10

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

11

আফগানিস্তানের বিপক্ষে ৩৪৬ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

12

এত অধৈর্য হচ্ছেন কেন’ প্রসিকিউশনকে পলকের প্রশ্ন

13

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সিগারেট কোম্পানি পরিচালনার অভ

14

পরিকল্পিত নগরায়নে দেশের প্রতিটি সিটি ও জেলায় হচ্ছে মাস্টার

15

নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিল লায়

16

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

17

দেবীর বোধনে শুরু দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা, কাল মহাষষ্ঠী

18

কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

19

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালা

20